ঢাকাWednesday , 18 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

‎মাহে রমজানের পবিত্রতা রক্ষায় মোল্লাহাটে ১১ দলীয় জোটের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
February 18, 2026 2:09 pm
Link Copied!

মাসুদ মীর , বাগেরহাট প্রতিনিধিঃ

‎মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা শাখা ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে মোল্লাহাট ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

‎র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা আমির হাসমত আলী সরদার ও উপজেলা সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ।

‎এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান এবং খেলাফত মজলিস যুব মজলিসের বাগেরহাট জেলা প্রচার সম্পাদক মোহাম্মদ নাঈমুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হাসান, উপজেলা যুব বিভাগের সেক্রেটার মিয়া পারভেজ আলম, উপজেলা পেশাজজীবী বিভাগের সেক্রেটার মোঃ ইয়াসিন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ এবং সহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

‎র‍্যালিতে অংশগ্রহণকারীরা “আহলান সাহলান, মাহে রমজান”সহ বিভিন্ন স্লোগান দেন এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

‎সমাবেশে বক্তারা বলেন, ১৯ (ফেব্রুয়ারী ) বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মাহে রমজান উপলক্ষে সকলকে সংযম, আত্মশুদ্ধি ও ধর্মীয় মূল্যবোধ অনুসরণের মাধ্যমে রমজানের মর্যাদা রক্ষায় এগিয়ে আসতে হবে। তারা ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি পবিত্র রমজানের সম্মান অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

‎শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST