ঢাকাMonday , 25 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
December 25, 2023 1:51 pm
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির বরিশাল শুভাগমন উপলক্ষে বরিশাল জেলা আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বিশেষ বর্ধিত সভায় শেখ হাসিনার বরিশাল আগমন ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বর্ধিত সভায় আলোচনা হয়।

এসময় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সাহাব আহম্মেদ। বর্ধিত সভায় সাহাব আহম্মেদ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এসময় আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন এসময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST