মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের ঘোড়ারহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের ঘোড়ারহাট বাজারে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। নিমিষেই পুরো বাজারে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ো বাজারে প্রায় ৭ থেকে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।দোকানের ভিতরে থাকা মালামাল টাকা পয়সা উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান ব্যবসায়ীরা। এতে তাদের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এদিকে ভয়াবহ অগ্নিকান্ডের...
মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের ঘোড়ারহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের ঘোড়ারহাট বাজারে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। নিমিষেই পুরো বাজারে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ো বাজারে প্রায় ৭ থেকে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।দোকানের ভিতরে থাকা মালামাল টাকা পয়সা উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান ব্যবসায়ীরা। এতে তাদের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এদিকে ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাজী আনিসুল ইসলাম। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।