ঢাকাWednesday , 3 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জের উলানিয়ায় কাঁচা রাস্তার বেহাল দশা, হেঁটে চলাও দায়। 

Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।

বর্ষাকালে গ্রামের কাঁচা রাস্তাগুলো খানাখন্দ, গর্ত ও কর্দমাক্ত হয়ে যায়। এতে করে দূর্ভোগ পোহাতে হয় জনসাধারণের। আর এসব ব্যাপারে নজর নেই জনপ্রতিনিধিদেরও।তেমনি অবহেলিত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের পূর্ব হর্নি রাজাপুর গ্রামের মানুষ। পোমা মসজিদ থেকে বুড়িরপুল বাজারে যাওয়ার রাস্তার বেহাল দশা। দেখলে মনে হয়, এটি রাস্তা নয় ধানের চারা রোপনের জন্য হালচাষ করা হয়েছে। রাস্তাটির এমননি বেহাল দশা যে কোনো গাড়ি চলাচল করতে পারেনা। এমনকি মানুষও হেটে চলার মতো কোন ব্যবস্থা নেই।প্রতিনিয়তই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় জনসাধারণ, স্কুল- কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী ও মুরগির খামারিরাসহ স্থানীয়রা। এতে করে স্থানীয় জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

 

রাজাপুর গ্রামের বাসিন্দা নূর আহম্মেদ, হাবিবুর রহমান, বেল্লাল, আবদুল্লাহ ও সিরাজ জানান, এই এলাকায় ৩০০ পরিবারের প্রায় ১৫০০হাজার লোকের বসবাস। কিন্তু দীর্ঘদিন ধরে এই কাঁচা রাস্তা দিয়ে আমাদের চলাচল করতে হয়। পুরো বর্ষায় কাদামাটি মাড়িয়ে রাস্তা দিয়ে চলাচল করা আমাদের জন্য চরম কষ্টের। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই রাস্তা পানিতে তলিয়ে যায়, পানি সরে গেলে রাস্তা কাঁদা হয়ে যায়।ছেলেমেয়েদের স্কুল কলেজে যেতে কষ্ট হয়,অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হলে কোলে করে নিতে হয়। রাস্তার বিষয়ে অনেকবার চেয়ারম্যান, মেম্বারদের কাছে অভিযোগ দিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। আমাদের এলাকার কাঁচা রাস্তাটি পাকাকরনের জন্য বরিশাল -১৭ আসনের সংরক্ষিত এমপি ড. শাম্মী আহম্মেদ ও স্থানীয় চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST