ঢাকাWednesday , 27 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় ঈগল প্রতীকের কর্মীদের হামলায় নৌকা প্রতীকের দুই কর্মী আহত।

দেশ চ্যানেল
December 27, 2023 5:09 am
Link Copied!

হারুন শেখ ,
রামপাল বাগেরহাট (সংবাদদাতা)

বাগেরহাটের মোংলায় ঈগল প্রতীকের কর্মীদের হামলায় নৌকা প্রতীকের দুই কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় বান্দাঘাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকার কর্মী উপজেলার সুন্দরবন ইউনিয়ন যুবলীগ নেতা শেখ সাদী বাদল (৩২) কে মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর শহরের কবরস্থানের বান্ধাঘাটা এলাকায় অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করেন ঈগল প্রতীকের কর্মীরা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রধান কাঁচাবাজারে নৌকার কর্মী নাসির খাঁ (৪০)কে মারধর করেন ঈগল প্রতীকের কর্মীরা।
এ ঘটনায় নৌকার নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষের হামলায় আহতের ঘটনায় থানা অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতদের পরিবার ও নৌকা প্রতীকের নেতা-কর্মীরা।
নৌকা প্রতীকের প্রার্থী হলেন আওয়ামী লীগের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, আর ঈগল প্রতীকের প্রার্থী হলেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার। এই দুই প্রার্থী ও তাদের নেতা-কর্মীরা নির্বাচনী মাঠে সরব রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST