ঢাকাMonday , 11 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

দেশ চ্যানেল
December 11, 2023 1:06 pm
Link Copied!

মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ

মোল্লাহাটে নব যোগদানকৃত থানা অফিসার ইনচার্জ এস.এম আশরাফুল আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোল্লাহাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। সোমবার(১১ ডিসেম্বর) সকালে অফিসার ইনচার্জের অফিস কক্ষে স্থানীয় সাংবাদিকগণ নবাগত ওসির সাতে কুশল বিনিময় করেন। সাক্ষাৎকালে নবাগত ওসি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সাংবাদিকদের তথ্যগত সহযোগিতা কামনা করেন। এর পুর্বে তিনি বাগেরহাটের রামপাল থানায় দায়িত্ব পালন করেছেন এবং কমিউনিটি পুলিশিং কাজে বিশেষ সফলতার জন্যে আইজিপি পদক অর্জন করেছেন। এসময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ আশ্রাব আলী, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সহ-সভাপতি মোঃ আমির আলী, দপ্তর সম্পাদক আবুল কাসেম কালিম, ক্রীড়া সম্পাদক মুছা কালিম উল্লাহ, সমাজ কল্যান সম্পাদক এম এম জাকির হোসাইন, সদস্য মোঃ জেহাদ শিকদার, মীর মাসুদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST