যান্ত্রিক রুটির কারণে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র আবার বন্ধ হয়ে যায়
হারুন শেখ রামপাল প্রতিনিধি।। যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এ নিয়ে উৎপাদন শুরুর পর থেকে গত আট মাসে ৭ বার বন্ধ হলো কেন্দ্রটি। উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই, ৩০ জুলাই ও ১৫ সেপ্টেম্বর বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্রটি। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রটি চালু হয়। বিদ্যুৎ কেন্দ্র কোন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা পর দায়িত্বশীল কোনো কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভাব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ কেন্দ্রের...
হারুন শেখ রামপাল প্রতিনিধি।।
যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এ নিয়ে উৎপাদন শুরুর পর থেকে গত আট মাসে ৭ বার বন্ধ হলো কেন্দ্রটি।
উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই, ৩০ জুলাই ও ১৫ সেপ্টেম্বর বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্রটি।
এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রটি চালু হয়।
বিদ্যুৎ কেন্দ্র কোন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা পর দায়িত্বশীল কোনো কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভাব হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ কেন্দ্রের এক কর্মকর্তা জানান, এবার কয়লা সংকট নয়, যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার রাত ৮ টার দিকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র) ত্রুটির কারণে গত ১৬ জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।