ঢাকাSaturday , 20 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

যে কেউ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কোন রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই: ইসি আলমগীর

দেশ চ্যানেল
April 20, 2024 1:10 pm
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) মোঃ আলমগীর বলেছেন, এটা কোন রাজনৈতিক নির্বাচন নয়; স্থানীয় সরকার নির্বাচন। যে কেউ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কোন রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই।

শনিবার (২০শে এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে হরিরামপুর ও সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।

নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেন, নির্বাচনটা অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে হতে হবে। কোন প্রার্থীর প্রচারনা বা ভোটারকে বাঁধা দিতে না পারে এবং কোন ধরণের আইন-শৃংখলার অবনতি না হয় এই ম্যাসেজ গুলো আমরা দিয়েছি ।

নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেন , আপনারা দেখেছেন সিংড়া এলাকায় যে প্রার্থী তাকে আমরা ডাকিয়েছি , সঠিক উত্তর না দিতে পারলে তার বিরুদ্ধে কঠিক ব্যবস্থা গ্রহন করা হবে । নোয়াখালী এলাকায় এক জন সংসদ সদস্য তার ছেলেকে ভোট দেওয়ার কথা বলেছেন দেখে আমরা তাকেও সতর্ক করেছি এবং এই রকম আরো আছে তাদের প্রত্যেককেই বিরত থাকার জন্য বলেছি ।

এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম ও অব)সুজন সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আমিনুর রহমান ,জেলার হরিরামপুর ও সিংগাইর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় প্রার্থীদের নির্বাচন সংক্রান্ত নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।

উল্লেখ্য, মানিকগঞ্জে তিনটি ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৮ই মে প্রথম ধাপের নির্বাচনে হরিরামপুর ও সিংগাইর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST