মোঃ মুন্না আলী পুঠিয়া উপজেলা প্রতিনিধি (রাজশাহী)
রাজশাহীতে স্বামী হত্যার বিচার চেয়ে পুঠিয়া থানায় মামলা দায়ের করেছেন নামাজ গ্রামের মাসুফা নামের এক নারী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ ১৮১ জনকে উল্লেখ করে অজ্ঞাত ২৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার উল্লেখ করা হয়েছে যে ২০১৫ সালের পহেলা মে রাজশাহী বানেশ্বর বাজারে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে 20 দলীয় জোটের কর্মসূচিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা ও গুলি বর্ষণে বিএনপির সামর্থক মজির উদ্দিন নিহত হয় । পরে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের । পুলিশ মামলা গ্রহণ না করে তাদের ফিরিয়ে দেয় নিহত মজিরউদ্দিনের ছেলে মাসুদ রানা জানাই ওই সময় তাদের মামলা গ্রহণ করা হয়নি। বর্তমান সরকারের অধীনে ন্যায়বিচার পাওয়ার আশায় মামলা দায়ের করেন
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কোবির হোসেন জানান মামলার এজহার গ্রহণ করা হয়েছে প্রয়োজনীয় আইনাগত ব্যবস্থা নেওয়া হবে

