কাজী জসিম উদ্দিন (রামগড়)প্রতিনিধিঃ- খাগড়াছড়ির রামগড় উপজেলা ০২নং পাতাছড়া ইউনিয়নে পাতাছড়া এলাকার বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মোঃ আনাস (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৬সেপ্টেম্বর রোববার বিকাল পাঁচটা দিকে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মোঃআনাস,পাতাছড়ার মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়- নিহত আনাসে চাচা বিকেলে দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে কাজ করছিলেন ।খেলাধুলায় এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে আনাস পুকুরের পানিতে পড়ে যায়।কিছুক্ষণ পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।পরে সন্দেহজনক ভাবে পুকুরে খোঁজাখুঁজি করলে শিশুটিকে নিথর অবস্থায় পাওয়া যায়। রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজির আলম জানান-খবর...
কাজী জসিম উদ্দিন (রামগড়)প্রতিনিধিঃ-
খাগড়াছড়ির রামগড় উপজেলা ০২নং পাতাছড়া ইউনিয়নে পাতাছড়া এলাকার বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মোঃ আনাস (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৬সেপ্টেম্বর রোববার বিকাল পাঁচটা দিকে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মোঃআনাস,পাতাছড়ার মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়- নিহত আনাসে চাচা বিকেলে দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে কাজ করছিলেন ।খেলাধুলায় এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে আনাস পুকুরের পানিতে পড়ে যায়।কিছুক্ষণ পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।পরে সন্দেহজনক ভাবে পুকুরে খোঁজাখুঁজি করলে শিশুটিকে নিথর অবস্থায় পাওয়া যায়।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজির আলম জানান-খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।শিশু হওয়ায় ময়না তদন্ত ছাড়া শিশুটিকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।