কাজী জসিম উদ্দিন(রামগড়)প্রতিনিধিঃ-
খাগড়াছড়ি রামগড়ে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী র্যালি ও সমাবেশ।
আজ ১৬ আগষ্ট রবিবার সকাল ১১টার সময় রামগড় থানার আয়োজনে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এই মাদক বিরোধী র্যালিটি রামগড় বাজার পুলিশ বক্স প্রাঙ্গণ হতে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন।র্যালিটি পৌর বাজারের শাহীন লাইব্রেরি সামনে গিয়ে শেষ হয়।পরে লাইব্রেরির সামনে এক আলোচনা সমাবেশ অনুষ্ঠিত।
হয়।এ-ই মাদক বিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন রামগড় থানা ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ (ওসি) মোঃ নাজির আলম।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মোঃ কাজী শামীম।আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপি সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন।উপস্থিত ছিলেন রামগড় পৌর বিএনপি সভাপতি জনাব মোঃ বাহার উদ্দিন। উপস্থিত ছিলেন রামগড় উপজেলার জামায়াতি ইসলামের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।উপস্থিত ছিলেন রামগড় উপজেলার এনসিপি র সভাপতি/সম্পাদক মোঃ হারুনুর রশিদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতা কর্মী এবং সোশ্যাল মিডিয়ার প্রতিনিধি বৃন্দ ও প্রমূখ।

