ঢাকাSaturday , 29 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রামপালে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী ও ঢেউটিন বিতরণ ।

দেশ চ্যানেল
June 29, 2024 11:30 am
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা ।।

বাগেরহাটের রামপাল উপজেলা পেড়িখালী ইউনিয়ন এর ডাকরা এলাকায় আলহাজ্ব আব্দুল সাত্তার এর বাসভবনের সম্মুখে ইউকে আল খেদমত দাতা সংস্থার দাতা আব্দুর রহমান মাদানী’র মানবিক সহায়তা প্রকল্পের আওতাধীন বিনামূল্যে খাদ্য সামগ্রি ও ঢেউটিন ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত অসহায় ৩৫০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।২৯ (জুন) সকাল ১১ টায়।

আলহাজ্ব আব্দুল সাত্তার এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত ত্রাণ সামগ্রি বিতরণ এর সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র খুলনা সিটি কর্পোরেশন আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন,

রামপাল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন,

মহিলা ভাই চেয়ারম্যান মোসাম্মৎ হোসনে আরা মিলি,

সাবেক বাঁশতলী ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী,মোহাম্মদ নুরুল আমিন, ডাক্তার গালিব,ইউকে টিভি ওয়ানের প্রতিনিধি হাসান আল বান্না সহ- বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীবৃন্দ,ও উপকার ভোগী ৩৫০ টি পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন I

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST