ঢাকাThursday , 4 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রামপালে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর পথ সভায় জনতার ঢল

দেশ চ্যানেল
January 4, 2024 12:41 pm
Link Copied!

হারুন শেখ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীকের এক পথসভা জনসভায় রূপ নিয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকাল ৪ টায় বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ পথ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর ঈগল প্রতীকের পক্ষে উপজেলা আওয়ামী লীগের বৃহৎ অংশ দলীয় প্রচারে অংশ নেওয়ায় মূলত আওয়ামী লীগের সমর্থকরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। বৃহৎ অংশ স্বতন্ত্র প্রার্থীর সাথে থাকায় অস্বস্তিতে পড়েছে ক্ষমতাশীন দলের প্রার্থী। শেষমেশ ভোটের মাঠে হাড্ডা হাড্ডি লড়াই হতে পারে বলে এমন আভাস মিলেছে।

বাশঁতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাগেরহাট সেচ্চাসেবক লীগের আহবায়ক শেখ মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেখ সাদীর সঞ্চালনায় এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বাগেরহাট -৩ (রামপাল -মোংলা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও মোংলা উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার। রামপাল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদ, অধ্যাপক সওকত আলী হাওলাদার, রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো.নাসির উদ্দিন, চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, চেয়ারম্যান রাজিব সর্দার, রামপাল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.হামিম নূরী, বাইনতলা ইউপির সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সরদার মুজিবর রহমান, রামপাল উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, রামপাল উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সর্দার বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফকির রবিউল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST