ঢাকাTuesday , 4 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রেমালের রাতে সড়কে পড়ে থাকা ১২টি গাছ সরিয়ে গর্ভবতী মহিলাকে উদ্ধার করে ওসি কামরুজ্জামান ।

Link Copied!

মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ ঘূর্ণিঝড় রেমাল তান্ডব চালায়। সবাই যখন নিরাপদ স্থানে আশ্রয় নেয় ঠিক তখনই ওসি কামরুজ্জামান সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে মাঠে নামেন।

 

সকাল থেকেই গভীর রাত পর্যন্ত শরণখোলার বিভিন্ন স্থান থেকে ওসি বন্যায় পানিবন্দি হয়ে পড়া মানুষদের আশ্রয়স্থানে নিয়ে আসেন। রাত ১২টা ৩০ মিনিটের সময় ওসি কামরুজ্জামান খবর পায় তাফালবাড়ি আশ্রয় কেন্দ্রে এক গর্ভবতী নারী অসুস্থ হয়ে পড়েছেন। ওই নারীকে উদ্ধার করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয় গোপাল কে ওসি ফোন করে একটি অ্যাম্বুলেন্স পাঠাতে বলেন।

 

তখন ওসি কামরুজ্জামান থানা পুলিশের একটি টিম নিয়ে অসুস্থ নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। ওই রাতে ৩টা ৩০ মিনিটে নারীর কোলজুড়ে একটি কন্যা সন্তান জন্ম হয়। ওসি শিশুটির নাম রাখেন রেমাল। ওসি এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, অসুস্থ নারীর খবর পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে তাকে উদ্ধার করতে যাই। বাহিরে ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালাতে থাকে। ঝড়, বন্যা উপেক্ষা করে ১৫ কিলোমিটারের পথ পাড়ি দিতে গিয়ে ঘূর্ণিঝড়ে সড়কের মধ্যে পড়ে থাকা ১০ থেকে ১২টি গাছ সরিয়ে ১৫ মিনিটের পথ পাড়ি দিতে ওই রাতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST