ঢাকাSaturday , 17 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল অব্যাহত ও স্মারকলিপি প্রদান।

দেশ চ্যানেল
August 17, 2024 4:50 pm
Link Copied!

 লাখাই উপজেলা প্রতিনিধিঃ

লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ জাবেদ আলীর বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে দ্রুত পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছেন এবং স্মারকলিপি প্রদান করেছেন  বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

“হঠাও জাবেদ আলী,বাঁচাও কলেজ” ও “দফা এক দাবী এক জাবেদ আলীর পদত্যাগ” এই স্লোগানে স্লোগানে ১৭ আগস্ট রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় লাখাই উপজেলার বুল্লা বাজারে বিক্ষোভ মিছিল করেন কলেজের শিক্ষার্থীরা।

এসময় লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাবেদ আলীর বিরুদ্ধে বার বার দূর্নীতি ও অনিয়মের কারণে দ্রুত পদত্যাগের দাবী জানান শিক্ষার্থীরা ।

পরে লাখাই উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সাথে দেখা ও আর্থিক সহায়তা করার জন্য যাওয়ার পথে বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল স্থগিত করার ও লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাবেদ আলীর পদত্যাগের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে একটি ব্যবস্থা করার আশ্বাস দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জিকে গউছ।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাবেদ আলীর পদত্যাগের দাবীতে গত ১৪ আগস্ট বুধবার কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলাম কিন্তু তিনি পদত্যাগ করেন নি,তাই আমরা গত ১৫ আগস্ট রোজ বৃহস্পতিবার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাবেদ আলীর পদত্যাগের দাবীতে জেলা প্রশাসক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা সচিব বরাবরে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা মহোদয়ের মাধ্যমে দুইটি স্মারকলিপি পেশ করেছি।

 

দ্বাদশ শ্রেণীর ছাত্র তানভির চৌধুরী জানান,লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ জিএলডিপির চেয়ারম্যান, জিএলডিপিতে সময় দেওয়ার কারণে কলেজে ঠিকমত আসে না,আইডি কার্ডের জন্য ৩ শত টাকা করে নেওয়া হলেও এখনও পর্যন্ত আমাদের কে আইডি কার্ড দেওয়া হয় নাই।

 

তিনি আরও জানান গত ২০১৮/২০১৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নিকট থেকে বেতন আদায়ের রশিদে মিলাদ-পূজা-দরিদ্র তহবিল ও নবীনবরণ অনুষ্ঠান বাবদ ৩ শত টাকা করে ৫ শত ২০ জন শিক্ষার্থী থেকে মোট ১ লক্ষ ৫৬ হাজার টাকা আদায় করা হলেও তিনি ৮২ হাজার টাকা খরচ করেন অবশিষ্ট ৭৪ হাজার টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে এবিষয়ে তদন্তে প্রমানিত হয়েছে।

তদন্তে প্রমানিত হওয়ার পরও তার বিরুদ্ধে কোন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় আমরা হতাশ।তাই আমরালাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাবেদ আলীর দ্রুত পদত্যাগের দাবী জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST