ঢাকাTuesday , 3 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে ছিনতাই মামলার আসামী মঈন উদ্দিন গ্রেফতার।

দেশ চ্যানেল
September 3, 2024 1:26 pm
Link Copied!

লাখাই উপজেলা প্রতিনিধি

লাখাই থানা পুলিশের অভিযানে ছিনতাই মামলার আসামী মঈন উদ্দিন প্রকাশ মাইন উদ্দিন কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলেন লাখাই উপজেলার ৪নং বামৈ ইউনিয়নের বামৈ পশ্চিম গ্রামের মজিদ মিয়া প্রকাশ বুইদ্দা মিয়ার ছেলে মঈন উদ্দিন প্রকাশ মাইন উদ্দিন (৪০)।

সূত্রে জানা যায়, লাখাই থানার এসআই বিপুল চন্দ্র দেবনাথ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ২ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে বামৈ পশ্চিম গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মঈন উদ্দিন প্রকাশ মাইন উদ্দীন (৪০) কে তার বসত ঘর থেকে গ্রেফতার করা হয়।

 

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি আসামী কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান,গ্রেফতারকৃত আসামীকে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST