ঢাকাWednesday , 1 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা সহ ৩ জন আটক ।

Link Copied!

সুমন আহমেদ বিজয়ঃ

লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ২শ ৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ ১৩ হাজার টাকা সহ ৩ জন কে আটক করেছে লাখাই থানার পুলিশ।

৩০ এপ্রিল রোজ মঙ্গলবার দুপুরের অভিযান পরিচালনা করে আসামীদের কে আটক করা হয়।

 

অভিযানে আটককৃতরা হলেন মোড়াকরি গ্রামের জুনায়েদ মিয়ার ছেলে জুমাল মিয়া(৩০), ভাদিকারা গ্রামের জহুর আলীর ছেলে আকরাম আলী(৪০) ও সুবিদপুর গ্রামের আয়াত আলীর ছেলে পাতা মিয়া(৩৮)।

পুলিশ সূত্রে জানা যায় লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়েরের নের্তৃত্বে ও ওসি তদন্ত চম্পক দাম ও এসআই শৈলেন দাশের সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৃথক অভিযান চালিয়ে ভাদিকারা গ্রামের জহুর আলীর ছেলে আকরাম আলী(৪০) কে ২৫ পিস ইয়াবা, মোড়াকরি গ্রামের মৃত জুনাইদ মিয়ার ছেলে জুমেল মিয়া (৩০) কে ২শ পিস ইয়াবা ও সুবিদপুর গ্রামের আয়াত আলীর ছেলে পাতা কে ৯শত ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও  নগদ ১ লাখ ১৩ হাজার টাকা সহ আটক করা হয়।

পরে আটক কৃতদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ও টাকা এবং তাদের বহনকারী সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

 

লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক দাম আসামীদের কে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা সহ আটকের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST