ঢাকাThursday , 7 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লাগাতার বৃষ্টি, সরিষার ক্ষতিতে হতাশা কৃষক।

দেশ চ্যানেল
December 7, 2023 7:06 am
Link Copied!

রাজু আহমাদ, শালিখা (মাগুরা) প্রতিনিধি:

মাগুরা শালিখায় দুইদিন ধরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। শীতের মধ্যে হওয়া এই বৃষ্টিতে সরিষাসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে বৃহস্পতিবারের (৭ ডিসেম্বর) মধ্যে বৃষ্টি শেষ হলে সরিষার তেমন ক্ষতি হবেনা বলে জানিয়েছেন শালিখা উপজেলা কৃষি অফিসার। বৃষ্টি ও মাঝারি বাতাসের কারণে সরিষার ফুল পড়ে যাচ্ছে গাছগুলোও হেলে পড়েছে। এছাড়া আলুর ক্ষেতে পানি জমে থাকায় আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছেন কৃষকরা। এদিকে নিচু জমির অন্যান্য ফসলেরও ক্ষতির সম্ভাবনা রয়েছে।
আমন ধানে কৃষকের আশানুরূপ দাম না পাওয়ায় সরিষার মাধ্যমে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছিলেন, দফায় দফায় বৃষ্টিতে আসার ফসলে সরিষার জমিতে পানি দেখে হতাশাগ্রস্থ কৃষক। আড়পাড়া ইউনিয়নের শ্রীহট্ট গ্রামের ওলিয়ার শিকদার বলেন আমি এবার ২একর জমিতে সরিষা চাষ করে বড় আশাবাদি ছিলাম,তবে বৃষ্টিতে সরিষার ফুল ঝরে যাচ্ছে, কিছু জমিতে ফল হয়েছে তাতে গাছ পড়ে যাচ্ছে। এভাবে বৃষ্টি হলে আর আশা করছি না।যদি আজকের মধ্যে বৃষ্টি থেমে যায় তবে কিছু আশা করা যায়। অপর এক কৃষক জুয়েল রানা বলেন সরিষার গাছ পড়ে গেছে , সরিষার সম্ভাবনা আর নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST