ঢাকাSunday , 5 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুন্সী নজরুল ইসলামের প্রথম নির্বাচনী সভা অনুষ্ঠিত ।

Link Copied!

লোহাগড়া প্রতিনিধি : নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুন্সী নজরুল ইসলাম ( সাবেক আইজিআর) এর প্রথম নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ মে) বিকাল ৫ টায় মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বীর মুক্তিযোদ্ধা নড়াইল জেলা পরিষদের সদস্য ও মল্লিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ শামসুল আলম কচির সভাপতিত্বে ও গোলাম মোর্তজা মোল্লার পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান মোল্ল্যা মনিরুজ্জামান, আওয়ামীলীগ নেতা সলিমুল্লাহ পাপ্পু, খান হাফিজুর রহমান খোকন, সাবেক ইউপি সদস্য আকবর হোসেন লিপন, মল্লিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার রেজাউল করিম, ইউপি সদস্য মো: নুরুজ্জামান, টগর মেম্বার, ইউপি সদস্য পেন্টু মৃধা, ইউপি সদস্য এমদাদ,হায়দার মোল্যা, দুলাল আহমেদ ঠাকুর, আলামিন ঠাকুর, যুবলীগ নেতা রবিউল কবির প্রমুখ।

 

সভায় বক্তারা উপজেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে দোয়াত- কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। উপস্থিত সকলে দোয়াত- কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার অঙ্গীকার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST