ঢাকাFriday , 19 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নমিনেশন ফরম জমা দিলেন              —সাবেক আইজিআর মুন্সি নজরুল ইসলাম

দেশ চ্যানেল
April 19, 2024 2:43 am
Link Copied!

 জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে নমিনেশন ফরম জমা দিলেন বীরমুক্তিযোদ্ধা ও সাবেক আইজিআর মুন্সি নজরুল ইসলাম।

 

মুন্সি নজরুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের সম্ভ্রন্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মুন্সি আব্দুল বারী মল্লিকপুর ইউনিয়নে দীর্ঘ ১৫ বছর চেয়ারম্যান ছিলেন। তাছাড়া সাবেক আইজিআর মুন্সি নজরুল ইসলামের ৫ ভাই সকলেই ছিলেন বীরমুক্তি যোদ্ধা।

 

তিনি বৃহস্পতিবার (১৮ এপ্রিল) অন লাইনের মাধ্যমে নির্বাচন কমিশনে লোহাগড়া উপজেলার চেয়ারম্যান পদে নমিনেশন ফরম জমা দেন। নমিনেশন ফরমে প্রস্তাবকারী হলেন বীর মুক্তিযোদ্ধা, নড়াইল জেলা পরিষদের সুযোগ্য সদস্য ও পাচুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ সামছুল আলম ( কচি) এ বিষয়ে প্রস্তাবকারী সৈয়দ সামছুল আলম কচির সাথে আমিন টেলিভিশনের সাংবাদিকের সাথে কথা হলে তিনি বলেন ১৯৭১ সালে মুক্তি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সাবেক আইজিআর নজরুল সাহেব একজন মুক্তিযোদ্ধা,তাছাড়া তিনি বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। সার্বিক দিক বিবেচনা করে সাবেক আইজিআর নজরুল ইসলামকে যোগ্যমনে করে আমি তার নির্বাচনী নমিনেশন ফরম প্রস্তাবকারী হয়েছি।

 

 

এবিষয়ে লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক আইজিআর মুন্সি নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন আমি দীর্ঘদিন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান ছিলাম। চাকুরী শেষে নাড়ীর টানে লোহাগড়ায় এসেছি লোহাগড়াবাসীর সেবা করার জন্য। সকল জল্পনা কল্পনা কাটিয়ে বৃহস্পতিবার ১৮ এপ্রিল অনলাইনের মাধ্যমে লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমার নমিনেশন ফরম জমা দিয়েছি। আগামী ২১ মে লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আশা করছি মহান আল্লার পাকের ইচ্ছায় লোহাগড়াবাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকাবাসীর সেবা করার সুযোগ দিবে। আমি তৃণমূলে এবং সমাজের দুস্থ অসহায়দের সেবা করার জন্য নির্বাচনে নেমেছি। আমি দূর্নীতি ও মাদক মুক্ত সমাজ গড়তে চাই। আমি আপনাদের মাধ্যমে আরকটি কথা বলতে চাই, আমি ৫ সন্তানের জনক আমার ৪ সন্তান প্রবাসী আরেক সন্তান এমবিএস ডাক্তার সুতারাং আমার চাওয়া পাওয়ার কিছু নাই বাকি জীবন টা লোহাগড়াবাসী সেবা করতে চাই।

 

এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তি যোদ্ধা ও নড়াইল জেলা পরিষদের সদস্য সৈয়দ সামছুল আলম কচি, আওয়ামীলীগ নেতা মুন্সি শরিফুল ইসলাম,,মল্লিকপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ নুরুজ্জামান,বিশিষ্ট সমাজ সেবক মুন্সি গোলাম সারওয়ার, প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST