জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে সংবাদিক এবং দলীয় নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার (১৮মার্চ) সকালে লোহাগড়া সিএন্ডবি চৌরাস্থা সংলগ্ন দলীয় কার্যালয়ে মাওঃ হাবিবুর রহমানের সভাপতিত্ব এবং সাধারন সম্পাদক রাসেল বিশ্বাসের সঞ্চালনায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মাওঃ রুহুল্লাহ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল মানবিক কল্যান সংস্থার সভাপতি সৈয়দ আবিদুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃু শেখ মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সহ সভাপতি মুন্সি ওয়াহিদুজ্জামান, শ্রমিক মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি মাষ্টার রিয়াজুল ইসলাম প্রচার সম্পাদক ক্বারি ওয়াহিদুজ্জামান,প্রশিক্ষণ সম্পাদক মুফতী আশ্রাফুল আলম,মুফতী আশিকুর রহমান প্রমুখ।

