ঢাকাThursday , 2 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় গরু চুরির ঘটনায় আলোচিত গরু চোর  মামুন গ্রেফতার।

দেশ চ্যানেল
April 2, 2026 4:37 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় গরু চুরির অভিযোগে মামুন  শেখকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

(০২ এপ্রিল)বৃহস্পতিবার আনুমানিক  রাত ৮ টা ৩০ মিনিটে উপজেলার কাশিপুর ইউনিয়নের চৌগাছা পেট্রোল পাম্পে নিকট থেকে তাকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মামুন শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের চর সারুলিয়া গ্রামের  জামাল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,১৪ই মার্চ   শনিবার  আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে লোহাগড়া  উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপুটি গ্রামের গোপাল দত্ত নামের একজনের বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে এসময় গোপালের বাড়ির চিৎকারের শব্দ শুনে গ্রামের একজন মসজিদের মাইকে ঘোষনা দেয়। এরপর গ্রামবাসী ছুটে এসে চোরচক্রকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এসময় গ্রামবাসী একটি গরু উদ্ধার করে। জানা যায়, গোয়াল ঘরে গরু চুরির সময়ের  সিসি ক্যামেরার একটি  ভিডিও ফুটেজ প্রকাশ হয়  ঐ ভিডিও ফুটেজে দেখা যায় কয়েকজন মুখোশ পরে দেশীয় অস্ত্র হাতে নিয়ে গোয়ালঘর থেকে গরু নিয়ে পালাচ্ছে  ঐ মুহুর্তে বাড়ির লোকজন চিৎকার চেচামেচি করলে তাদেরকে গুলি করে দেবে বলে ভয়ভীতি ও হুমকি প্রদান করে চোরচক্রের কয়েকজন সদস্য।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার লোহাগড়া থানায় একটি চুরির মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায়  ১৮ ই মার্চ দিবাগত রাতে এস আই তারিকের নেতৃত্বে অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামী মো.রফিকুল ইসলামকে গ্রেফতার করে।এরপর গ্রেফতারকৃত আসামী রফিকুল ইসলামের স্বীকারোক্তি ও তথ্যমতে চুরির ঘটনার সাথে জড়িত আসামীদের  গ্রেফতার করতে গোপন সংবাদের ভিত্তিতে,  লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো.আব্দুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নি:) মো. তারেক রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল   ০২ এপ্রিল বৃহস্পতিবার  আনুমানিক  রাত সাড়ে ৮ দিকে অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের চৌগাছা পেট্রোল পাম্পের পাশে থেকে  মামুন শেখকে আটক করে।

স্থানীয় সুত্রে জানাগেছে এই মামুন সর্বদা সারুলিয়া গ্রামের  মিরাজ ফকিরের সংগে চলাফেরা করতো। মিরাজ ফকির বাংলাদেশের ক্ষমতাসীন দলের কাশিপুর ইউনিয়নের সভাপতি।

এবিষয়ে মিরাজ ফকির সাথে কথা হলে তিনি বলেন এই মামুন আমার কোন সহযোগী নয়। আমি রাজনীতি করি মাঝে মধ্যে আমার কাছে আসতো। আর আমার প্রতিপক্ষরা ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ অপবাদ দিচ্ছে। আমি চুরির বিষয়ে কিছু জানিনা।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ রাত সাড়ে ৮টার সময়  অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি  চুরির মামলা  রুজু করা হয়েছে।  আইনি  প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST