জেলা প্রতিনিধি নড়াইল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মানিকগজ্ঞ বাজারে আঞ্চলিক কার্যালয়ে ২১ ফ্রেব্রুয়ারী শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করে “জয় বাংলা-জয় বঙ্গবন্ধু” শেখ হাসিনা আসবে,, বাংলাদেশ হাসবে স্লোগান দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কাজী আলীমের নেতৃত্বে স্থানীয় ৮/৯ জন আওয়ামী লীগের নেতা কর্মী । বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
জানা গেছে, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর দলীয় কার্যালয়টি দীর্ঘদিন ধরে বন্দ অবস্থায় পড়ে ছিল।

স্থানীয় সুত্রে জানা গেছে স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কাজী আলীমের নেতৃত্বে আওয়ামীলীগ সমর্থক শরিফুল ইসলাম, তুহিন হোসেন, আজিবার রহমান সহ ১০/১২ জন জাতীয় পতাকা উত্তোলন করে বিভিন্ন স্লোগান দেন। । নিষিদ্ধ আওয়ামীলীগের কার্যালয় টি তালাবদ্ধ ছিলো। তারা অফিস না খুলেই অফিসের সামনে শ্লোগান দিয়েছে। এঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কাজী আলীমের সাথে কথা হলে তিনি বলেন, একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় পতাকা উত্তোলন করে দলীয় কার্যালয়ের সামনে“ জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে -বাংলাদেশ হাসবে” এই স্লোগান দিয়েছি ।তবে এ ঘটনায় যদি আমার ফঁসি হয় তাতে কোন আপত্তি নেই।বাংলাদেশ একটি গনতান্ত্রিক দেশ আমরা সময়ের অপেক্ষায় আছি।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, এ বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারি নাই ।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

