ঢাকাSunday , 17 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় নতুন কারিকুলামের ওপর ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

দেশ চ্যানেল
December 17, 2023 9:47 am
Link Copied!

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়ায় অষ্টম ও নবম শ্রেনীতে নতুন কারিকুলামের ওপর বাস্তবায়ন বিষয়ক ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রবিবার সকাল ৯টায় লোহাগড়া-লক্ষীপাশা পাইলট উচ বিদ্যালয়ের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ আব্দুল হান্নান রুনু। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের ৬০৯ জন শিক্ষক অংশ গ্রহন করেন এবং ৩১ জন প্রশিক্ষক প্রশিক্ষণ দেন।

জানা গেছে, অষ্টম ও নবম শ্রেনী নতুন কারিকুলাম বাংলা, ইংরেজী, বিজ্ঞান, গনিত, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্হ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ধর্মসহ ১০টি বিষয়ে ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ রবিবার থেকে শুরু হয়ে আগামী রবিবার (২৪ ডিসেম্বর) শেষ হবে।

এ সময় উপস্হিত ছিলেন ভেন্যু তত্ত্বাবধায়ক লোহাগড়া-লক্ষীপাশা পাইলট উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে,এম রেজাউল ইসলাম, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়র প্রধান শিক্ষক এস,এম মুরাদুজ্জামান, চদ্রালিকা দাস প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST