ঢাকাFriday , 13 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় নির্বাচন পরবর্তী সহংসিতায় বিএনপি নেতাকে কুপিয়ে আহত।

দেশ চ্যানেল
February 13, 2026 11:12 am
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহব্বায়কে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সুত্রে জানাগেছে গতকাল ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তেলকাড়া গ্রামে উত্তেজনা বিরাজ করছিলো। তারই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১১ টার সময় কোটাকোল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক ও তেলকাড়া গ্রামের কবির হোসেনের ছেলে শামীম শেখকে বাড়ির সামনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আশ্রুম মোল্যা ৬০,নান্টু সিকদার,শামীম মোল্লা, আকিদুল শেখ, সজিব মোল্যা,পলাশ মোল্যা,হাসান সিকদার সহ ৩০/৩৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অর্তকিত ভাবে হামলা করে তাকে কুপিয়ে মারাত্মক যখম করে। তার ডাকচিৎকারে প্রতিবেশী ঠেকাতে আসলে তাদেরকে হামলা করে। ওই সময় নান্নু শেখকে (৫২) কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে শামীমের শরীরে ১০/১২ জায়গায় কুপিয়ে জখম করেছে।নানু শেখের অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আহত শামীমের সংগে কথা হলে তিনি বলেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা আমার উপর হামলা করে আমাকে কুপিয়ে আহত করেছে। আমি এই কলস সন্ত্রাসীদের বিচার চাই।প্রতিপক্ষের কলস প্রতীকের সমর্থক আশ্রুম মোল্যার সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায় নাই।

এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান বলেন ঘটনা শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে সাথে সেনাবাহিনী রয়েছে।

উল্লেখ্য যে উল্লেখিত নান্টু মেম্বার ২০টি মামলার আসামি। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST