ঢাকাSunday , 17 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় নুর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

দেশ চ্যানেল
December 17, 2023 8:40 am
Link Copied!

জেলা প্রতিনিধিঃনড়াইল

নড়াইলের লোহাগড়ায় নুর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসহায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৩৯ তম বৃত্তি প্রদান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে নুর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে ট্রাস্টির সহ-সভাপতি বরণ্য শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ শ.ম. আনোয়ারুজ্জামানের
সভাপতিত্বে, কাজী আরিফের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যাপক ও যশোর পঙ্গু হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ এ এইচ এম আব্দুর রউফ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুন্নাহার লিনা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষিকা ও প্রয়াত নুর মোহাম্মদের পুত্রবধূ মরিয়ম বেগম সাথী,
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বৃত্তি গ্রহণকারী শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ। এবছর চারটি কলেজ, ৩০ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০ টি মাদ্রাসা থেকে২৬৮ জন শিক্ষার্থীকে এবং উচ্চ শিক্ষার জন্য ৫ জনকে মোট২ লাখ ৯৩ হাজার টাকা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST