ঢাকাThursday , 12 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বন্ধকী জমিতে জোর করে চাষ প্রতিবাদ করায় রান্নাঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ।

দেশ চ্যানেল
March 12, 2026 11:07 am
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়ায় অন্যের বন্ধকী জমিতে জোর করে চাষ দেওয়ার প্রতিবাদ করায় জমি বন্ধক নেয়া ব্যাক্তির রান্নাঘর আগুন দিয়ে পুড়িয়ে দেবার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের ফজলু শেখের ছেলে লিটন শেখ অভিযোগ করে বলেন, আমি শাহাদত হোসেন বাচ্চু মিয়ার মেয়ে  মুক্তা বেগমের বারপাড়া মৌজার প্রায় ৯ শতক জমি বন্ধকী নিয়ে কচু চাষ করি।   কিন্তু গত মঙ্গলবার বিকালে স্থানীয় প্রভাবশালী আবুল হোসেন আবু শেখ, সাগর শেখ, সাওন শেখ,আফতাব শেখ, রাজিব ফকির, সোহেল ফকির, সিফাত ফকির, কেরামত শেখ সহ কয়েকজনে ট্রাক্টর এনে ওই জমিতে চাষ দিয়ে আমার লাগানো কচু নষ্ট করে।

চাষে বাধা দিলে তারা আমাকে( লিটন শেখ কে) বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেয়। হুমকির জের ধরে তারা মঙ্গলবার রাতে আমার (লিটন শেখের) রান্নাঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। জমির মালিক মুক্তা বেগম বলেন, আমি লিটনের কাছে জমি বন্দুক দিয়েছি কিন্তু কিছু লোকে জোর করে ওই জমিতে কচু থাকা সত্বেও চাষ দিয়েছে। আমি বিচার চাই।

এঘটনায় অভিযুক্ত আবু শেখের সংগে কথা হলে তিনি বলেন ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে ফাঁসানোর জন্য এমন ঘটনা নিজেরা ঘটিয়েছে বলে আমি ধারনা করছি।

লোহাগড়া থানার এসএসআই মোঃ মাজেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST