ঢাকাTuesday , 2 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বালুর চাতাল ভেঙে একাধিক সংখ্যালঘুদের বসতবাড়ি বসবাসের অনুপোযোগী

দেশ চ্যানেল
January 2, 2024 7:56 am
Link Copied!

জেলা প্রতিনিধি( নড়াইল)

নড়াইলের লোহাগড়া পৌর এলাকার জয়পুর গ্রামে একটি বালুর চাতাল ভেঙে বালুর পানি ঢুকে যায় বসতবাড়ির ভেতরে। এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১০টি পরিবার। ওই ১০ পরিবারের সকলেই সংখ্যা লঘু ( হিন্দু)।

সোমবার (১ জানুয়ারি) বিকালের দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিউর রহমান প্রায় ১মাস যাবত জয়পুর গ্রামে মেয়রের বাড়ির দক্ষিণ পাশে একটি বালি উত্তোলন করা চাতাল বানিয়ে প্রায় এক মাস যাবত বালু উত্তোলন করে আসছে। চাতালের চারপাশ জুড়ে রয়েছে প্রায় ১০০ সনাতনধর্মলম্বী হিন্দু সংখ্যালঘুদের বসতবাড়ি । বালুু চাতালের পাড়ের অবস্থা খারাপ দেখে আমরা লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিউর রহমানকে বিষয়টা অবগত করি। এ বিষয়ে ওই এলাকার একাধিক জন মেয়রকে বলেছেন, চাতালের পাড়ের অবস্থা ঝুঁকিপূর্ণ। যে কোন সময় ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে আপনি দ্রুত ব্যবস্থা নিন।

ছবি : দেশ চ্যানেল

মেয়র আমাদের কথার কোন কর্ণপাত না করে বালু উত্তোলন করেই যাচ্ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানান এমন অবস্থায় সোমবার বিকালের দিকে চাতাল ভেঙে বসতবাড়ির ভিতরে বালু পানি ঢুকে বাড়িঘর তলিয়ে গেছে। আমাদের শোবার জায়গাটুকু ও নেই।এই কন কনে শীতে আমরা খুবই কষ্টে আছি। অনেক ক্ষতিগ্রস্ত এর ক্ষতিপূরণ দেবে কে আমরা এর বিচার চাই।

এ বিষয়ে লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিউর রহমানের কাছে মুঠোফোন জানতে চাইলে তিনি বলেন, সমস্ত নিয়ম কারণ মেনেই বালু উত্তোলন করা চাতাল বানিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এমনটি কিভাবে হল বুঝতে পারছি না চাতালে কর্মরত যারা আছে তাদের সাথে কথা বলে বিষয়টি আমি দেখছি।

এঘটনায় লোহাগড়া সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিষ্ট্রট আরফিন জাহানের সংগে কথা হলে তিনি বলেন সরোজমিন ঘুরে দেখেছি, ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST