ঢাকাTuesday , 2 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় হত্যা মামলার ক্ষতিপুরনের২০ লাখ টাকা নিয়ে বাদীর তালবাহানা মামলা মিমাংসায় উপজেলার গন্যমান্যব্যাক্তি

দেশ চ্যানেল
January 2, 2024 1:39 pm
Link Copied!

জেলা প্রতিনিধি (নড়াইল)

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়ামল্লিকপুর গ্রামে মোহাম্মদ মল্লিক হত্যা মামলার বাদী মোঃ আলমগীর মল্লিক আরব হত্যা মামলা মিমাংসা বাবদ ক্ষতি পুরনের ২০ লাখ টাকা নিয়ে সাক্ষী দিতে তালবাহানা করছেন।

এই ঘটনায় আসামী পক্ষ ইউনিয়ন বোর্ড অফিসে একটি আবেদন করেন তারই ধারাবাহিকতায় গত সোমবার ২ রা জানুয়ারি বিকালে ১০৭ নং মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীরমুক্তি যোদ্ধা, জেলা পরিষদ সদস্য সৈয়দ শামছুল আলম কচির সভাপতিত্বে, মনিরুজ্জামান মনির সন্চালনায় উপজেলার গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতি এই হত্যার মিমাংসা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সহসভাপতি, ফয়জুল হক রোম,লোহাগড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুদ, মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, বর্তমান চেয়ারম্যান মল্লিকপুর ইউনিয়ন পরিষদ শেখ শহিদুর রহমান শহিদ,ইতনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শিহানুক রহমান, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরমোহাম্মদ শেখ,বিশিষ্ট সমাজসেবক মোর্তজা মোল্যা,শেখ ফরিদুজ্জামান, সাবেক কমিশনার মোঃ শাহাদত সিকদার, পৌর কমিশনার শেখ পলাশ, আনোয়ার হোসেন কালু, মল্লিকপুর গ্রামের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শরিফুল ইসলাম, লোহাগড়া বাজার বনিক সমিতির সাবেক সম্পাদক কদর মোল্যা প্রমুখ।

এসময় মামলার স্বাক্ষীগন বলেন ২০ লক্ষ টাকায় মামলা মিমাংসা হয় বলে উপস্থিত সকলের সামনে স্বীকার উক্তি প্রদান করেন। মামলার বাদীকে ৬ কিস্তিতে ২০ লাখ টাকা প্রদান করেন।
উপস্থিত বক্তারা বলেন ক্ষতিপুরন বাবদ বাদী আসামিদের নিকট থেকে টাকা গ্রহণ করেছে তাহলে তার আর তালবাহানা করার কোন সুযোগ নাই।এঘটনায় লোহাগড়া উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যান সহ ২১ সদস্য বিশিষ্ট একটি মিমাংসা কমিটি করা হয়েছে। এই কমিটি অল্প সময়ে মধ্যে মিমাংসার সমাধান দিবেন বলে আশা ব্যাক্ত করেন। যদি বাদী তাহবাহানা করেন আইনজীবীর পরামর্শ মোতাবেক এই মামলা মিমাংসা করার হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST