ঢাকাTuesday , 4 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়ায় জাল দলিলের মাধ্যমে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ, থানায় জিডি।

দেশ চ্যানেল
August 4, 2026 1:46 am
Link Copied!

লোহাগাড়া প্রতিনিধি:
মো: মাহামুদুর হক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম কালাউজান বাংলাবাজার এলাকায় জাল দলিলের মাধ্যমে একটি সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দাবি করে লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর: ৬৩৩।
অভিযোগকারী মোহাম্মদ জসিমের দাবি, একই এলাকার বাদশা মিয়া ও তার সহযোগীরা কথিত জাল দলিলের ভিত্তিতে তাদের পৈতৃক (মৌরসি) সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন, বিবাদীপক্ষ দলবল নিয়ে একাধিকবার জমিতে প্রবেশের চেষ্টা করেছে এবং তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে।
মোহাম্মদ জসিম বলেন, “আমি একজন অসহায় ও দরিদ্র মানুষ। আমার লোকবল বা আর্থিক সামর্থ্য নেই। অপরপক্ষ প্রভাব খাটিয়ে বারবার আমার জমি দখলের চেষ্টা করছে। এমনকি টাকার বিনিময়ে বিভিন্ন মহলের মাধ্যমে আমার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, যাতে আমি জমি ছেড়ে দিই।”
অভিযোগে আরও বলা হয়, ৩৪৬ ও ৫৬৪ নম্বর দলিল নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযোগকারীর দাবি, এসব দলিলে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সৃষ্টি করা হয়েছে, যা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
এ বিষয়ে তিনি সমাজের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত বাদশা মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। অনেক বার কল দেওয়া কোন সারা পাওয়া যায়নি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST