লোহাগড়া প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লোহাগড়া উপজেলা ও পৌরসভার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই বহিষ্কার আদেশ আজ প্রত্যাহার
দলীয় ও স্থানীয় সুত্রে জানাগেছে ৬ আগষ্ট বৃহস্পতিবার বিএনপির দপ্তর সম্পাদক মোঃ রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে নড়াইল জেলা লোহাগড়া বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজি সুলতানুজ্জামান সেলিম ও লোহাগড়া পৌরসভার বিএনপি সভাপতি মোঃ মিলু শরীফ ও সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
এঘটনায় স্থানীয় বিএনপি নেতা কর্মীরা আনন্দে উদ্বেলিত। নেতাকর্মীদের প্রত্যাহার আদেশে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরন করা হয়েছে।

