ঢাকাFriday , 7 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় গৃহবধূ সুরাইয়া খানম হত্যা মামলার প্রধান আসামীসহ সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
August 7, 2026 1:29 pm
Link Copied!

লোহাগড়া প্রতিনিধি নড়াইল

লোহাগড়ায় চাঞ্চল্যকর গৃহবধূ সুরাইয়া খানম জোনাকি হত্যা মামলার প্রধান আসামীসহ সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকাল ৫টায় উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের করফা চরপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত সুরাইয়া খানমের মা আম্বিয়া বেগম, নিহত সুরাইয়ার ভাই জিয়াউর রহমান, হাওয়া বেগম, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হিসাম উদ্দীন, ইউপি সদস্য মোঃ ইমদাদুল হক  মল্লিক, মোঃ জাকির হোসেন সহ প্রমুখ।

বক্তারা বলেন, ‘গত ২ আগষ্ট দুপুরে করফা চরপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত স্বামী নির্মাণ শ্রমিক জসিম শেখের হাতুড়ির আঘাতে খুন হয় গৃহবধূ সুরাইয়া বেগম (২৮)। হত্যাকান্ডের পর অভিযুক্ত স্বামী জসিম শেখ কৌশলে লোহাগড়া থানায় এসে আত্নসমর্পণ করে।

এ ঘটনায় ৩ আগষ্ট  নিহতের ভাই জিয়াউর রহমান বাদি হয়ে জসিমসহ তার পিতা  মোমরেজ শেখ, মা পুতুল বেগম ও খালা পলি বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।হত্যাকান্ডের পর পুলিশ মামলার এজাহারভুক্ত কোন আসামীকে আটক করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে বক্তারা বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে এজাহারভুক্ত সকল আসামিকে গ্রেফতার করতে হবে, অন্যথায় থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচি  দেওয়া হবে বলে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকার সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST