ঢাকাMonday , 10 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শপদ নিলেন বন্দর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ।

দেশ চ্যানেল
June 10, 2024 12:43 pm
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন বন্দর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাকসুদ হোসেন।সোমবার সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোঃসাবিরুল ইসলাম ঢাকা বিভাগের বন্দর উপজেলা চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।এ ছাড়াও এই সময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করানো হয়।শপথ গ্রহণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান মাকসুদ হোসেন নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং বন্দরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সঠিকভাবে দায়িত্ব পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন।উল্লেখ্যঃউপজেলা চেয়ারম্যান পদে ২৯ হাজার ৮৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাকসুদ হোসেন।উপজেলা চেয়ারম্যান পদে অপর প্রার্থী এম এ রশিদ পেয়েছেন ১৪ হাজার ৮৩৮ভোট, মোঃআতাউর রহমান মুকুল পেয়েছেন ১২হাজার ৬২২ভোট ও মোঃ মাহমুদুল হাসান পেয়েছেন ২৫৫ ভোট। উপজেলার ৫টি ইউনিয়নে ৫৪টি কেন্দ্রের ৩৫৭টি ভোট কক্ষে বিরতীহীনভাবে ভোটগ্রহণ চলে।বন্দর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৫৬৪ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST