ঢাকাFriday , 7 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শালিখায় ইকোপার্কে গাছ রোপণ কানুদা খাল পরিষ্কার ও মাছের পোনা অবমুক্ত করণ।

Link Copied!

রাজু আহমাদ ,শালিখা( মাগুরা) প্রতিনিধি :

মাগুরার শালিখায় ইকোপার্কে ১০ হাজারটি গাছের চারা রোপণ,কানুদার খালের ২কিলোমিটার কচুরিপানা অপসারণ ও মাছের পোনা অবমুক্ত করা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।

৭জুন শুক্রবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। তিনি কানুদার খালে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন মাছের পোনা অবমুক্ত ও পাড়ে একটি বনছ গাছের চারা রোপণ করেন। উপজেলা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে কয়েকশ মানুষ কানুদার খালের কচুরিপানা অপসারণ শুরু করে। এতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠন,শিক্ষক- শিক্ষার্থী, গ্রাম পুলিশ সদস্য, আনসার, ফায়ার সার্ভিসের সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

প্রাকৃতিক পরিবেশ ও জলাভূমি রক্ষার উদ্দেশ্যে এর আগে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক। করবো ভূমি পুনরুদ্ধার রূ মরোময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা ও ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানে আয়োজিত ওই অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সর্দার ফারুক হোসেনসহ অন্যরা।

সভায় আবু নাসের বেগ বলেন, ‘মাগুরার প্রতিটি পতিত জায়গায় আমি একটি করে গাছ লাগাতে চাই, কারণ গাছ আমাদের পরম বন্ধু। বেশি বেশি গাছ লাগিয়ে আমি মাগুরা জেলাকে সবুজের নগরী বানাতে চাই। পাশাপাশি মুক্ত জলাশয়ে মাছ চাষের মাধ্যমে মাগুরাবাসীর প্রাণীজ আমিষের চাহিদা মেটাতে চাই।’

এদিকে কানুদার খালের পার্শ্ববর্তী কয়েক একর খাস জায়গা উদ্ধার করে সেখানে বৃক্ষ রোপন ও স্থান তৈরির মাধ্যমে ইকোপার্ককে প্রাণবন্ত করতে ও কানুদার খালকে সুন্দর লেক তৈরিতে কাজ করছে উপজেলা প্রশাসন। শালিখা ইউএনও হরেকৃষ্ণ অধিকারী বলেন, ‘আমি শালিখার মানুষকে বিনোদনমুখী করতে চাই, পাশাপাশি ইকোপার্ককে একটি দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র পরিণত করতে চাই।’ এজন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST