ঢাকাFriday , 15 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শালিখায় কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা

দেশ চ্যানেল
December 15, 2023 5:45 pm
Link Copied!

রাজু আহমাদ,শালিখা (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শালিখায় উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী আড়পাড়া দারুস সুন্নাহ প্রি ক্যাডেট একাডেমিতে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় শালিখা উপজেলার আড়পাড়া মরিয়ম কিন্ডার গার্টেন, সীমাখালি কিশলয় আদর্শ ক্যাডেট একাডেমী, হরিশপুর সোহরাব হোসেন মেমোরিয়াল প্রি-ক্যাডেট স্কুল, কাতলি দারুস সুন্নাহ ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা এবং আড়পাড়া দারুস সুন্নাহ প্রি-ক্যাডেট একাডেমিসহ মোট পাঁচটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শালিখা উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা ওহিদুর রহমান বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্ত গরিব ও মেধাবী শিক্ষার্থী আছে আমরা তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, এই বৃত্তি পরীক্ষায় যেসমস্ত শিক্ষার্থীরা ট্যালেন্টপুল এবং সাধারণ কোটায় নির্বাচিত হবে তাদের ৩১ জন শিক্ষার্থীকে এককালীন ৫০০ -১০০০ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে। আড়পাড়া দারুস সুন্নাহ প্রি-ক্যাডেট একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ পরীক্ষায় বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও এসে দিন পার করেছেন । এমনই কয়েকজন অভিভাবকদের সঙ্গে কথা হলে তারা জানান, আমরা খুবই আনন্দিত যে বেসরকারি উদ্যোগে আমাদের ছেলেমেয়েদেরকে বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে ভালো ফলাফল করলে বৃত্তি প্রদান করা হবে। পাশাপাশি অভিবাবকরা উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST