ঢাকাMonday , 15 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শালিখায় ২ দিনব্যপি বর্ষবরণ উদযাপন

দেশ চ্যানেল
April 15, 2024 11:36 am
Link Copied!

শালিখা (মাগুরা) প্রতিনিধি:

পুরাতনকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করতে ১লা বৈশাখ ১৪৩১ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ, হা-ডু-ডু খেলা, লাঠখেলা, কনসার্ট, পিচ্ছিল কলা গাছে উঠা, সামাজিক যাত্রাসহ নানা কর্মসূচি সম্পন্ন করেছে শালিখা উপজেলা প্রশাসন।

 

রবিবার ও সোমবার দুই দিনব্যাপি অনুষ্ঠিত এই বৈশাখের অনুষ্ঠানের প্রথমদিনের প্রহরে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে আড়পাড়া খাড়পাড় ঘুরে পূনরায় স্ব স্থানে গিয়ে শেষ হয়।

 

মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান, শালিখা থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীনসহ সহাস্রাধিক মানুষ ঐ শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

 

ঐতিহ্যবাহী এই শোভাযাত্রায় অর্ধশতাধিক গরু, ঘোড়া ও মহিষের গাড়ি অংশ নেয়।এছাড়াও জমিদার ও পাইক পেয়াদার সাজে অশ্বরহীরাও অংশ নেয়।

 

শালিখার ইতিহাসকে স্মরণ করাতে শোভাযাত্রায় আনা হয় একটি প্রতিকি শালিক।নানা সাজে সাড়ম্বরে কামার-কুমার, মাঝি, তাতি, জেলেসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।

 

পরে উপজেলার সাত ইউনিয়ন পরিষদের সাতটি এবং উপজেলা প্রশাসনের একটি দল মিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি আট দলীয় প্রীতিপূর্ণ হা-ডু-ডু খেলি খেলা অনুষ্ঠিত হয়।।

 

প্রথম দিনের দ্বিতীয়ার্ধে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে ধনেশ্বরগাতী ইউনিয়নের লাঠিয়াল বাহিনীর অংশগ্রহণে একটি ছান্দসিক লাঠিখেলা অনুষ্ঠিত।তার পরেই একটি পিচ্ছিল কলা গাছে উঠার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।যা দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায়।

 

আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত এই বৈশাখী মেলায় অসংখ্য চুড়ি-ফিতা, ধামা-কুলা, দা-বটি ও বড় মাছের দোকানীরা তাদের দোকানগুলোতে পণ্যের পসরা সাজিয়ে হরদম বিক্রি করে।

 

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে লটারি ও সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত হয়।দীর্ঘদিন পরে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘটা করে উদযাপন করায় শালিখা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শালিখার অসংখ্য সাধারণ জনতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST