শাহজাদপুর ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরুর গণসংযোগ, তৃণমূল উজ্জীবিত
নজরুল ইসলাম : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু তার নির্বাচনী এলাকায় গনসংযোগ করেছেন। তিনি শাহজাদপুর পৌরসভার দুই বার নির্বাচিত সাবেক মেয়র ছিলেন। ১'লা ডিসেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার ৮নং বেলতৈল ইউনিয়নের সাতবাড়ীয়া বাজারে তৃনমূল নেতাকর্মীদের সাথে নিয়ে এ নির্বাচনী গনসংযোগ করেন। এ সময় শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে পথসভায় সকলের কাছে দোয়া কামনা করেন ও সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু বলেন, আমি সবসময় জনগনের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার জাতীয় সংসদ...
নজরুল ইসলাম :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু তার নির্বাচনী এলাকায় গনসংযোগ করেছেন। তিনি শাহজাদপুর পৌরসভার দুই বার নির্বাচিত সাবেক মেয়র ছিলেন।
১’লা ডিসেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার ৮নং বেলতৈল ইউনিয়নের সাতবাড়ীয়া বাজারে তৃনমূল নেতাকর্মীদের সাথে নিয়ে এ নির্বাচনী গনসংযোগ করেন।
এ সময় শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে পথসভায় সকলের কাছে দোয়া কামনা করেন ও সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন।
এ সময় স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু বলেন, আমি সবসময় জনগনের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার জাতীয় সংসদ সদস্য কামনায় সকলের কাছে দোয়া চাই এবং মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চাই।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।