ঢাকাTuesday , 26 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক ট্রেনিং এর সমাপনী অধিবেশনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা

দেশ চ্যানেল
December 26, 2023 1:49 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালে বাস্তবায়ন হতে যাওয়া ৮ম ও ৯ম শ্রেণির “নতুন কারিকুলাম বিস্তরণ ” বিষয়ক প্রশিক্ষণ প্রোগ্রাম চলমান। উপজেলা পর্যায়ে ০৭ (সাত) দিন ব্যাপী নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ের শিক্ষক প্রশিক্ষণের সমাপনী দিন। ২৬ শে ডিসেম্বর (মঙ্গলবার) ৭ম দিনের প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শেষ করেন জনাব অশোক কুমার সরকার, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, কোটচাঁদপুর, ও জনাব মো: ফারুক আহমেদ, একাডেমিক সুপার ভাইজার, কোটচাঁদপুর, ঝিনাইদহ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে এবং নতুন কারিকুলাম নিয়ে যুগোপযোগী বক্তব্য পেশ করেন সাবেক ঝিনাইদহ ৩ (কোটচাঁদপুর -মহেশপুর) আসনের এমপি বর্তমান স্বতন্ত্র প্রার্থী নবী নেওয়াজ। তিনি বলেন আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ছাত্রছাত্রীরা যেন দক্ষ জনশক্তি হিসেবে ভুমিকা রাখতে পারে সে জন্য নতুন কারিকুলাম। তিনি উদাহরণ হিসেবে কয়েকটি দেশের দৃষ্টান্ত উপস্থাপন করেন। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনারা নতুন কারিকুলাম অবিভাবকদের মাঝে সুন্দর ভাবে তুলে ধরবেন এবং ছাত্রছাত্রীদের শিক্ষা দিবেন। এই শিক্ষা কারিকুলাম অনেক উন্নত এবং দক্ষ জনশক্তি গঠনে ভূমিকা রাখবে।
পরিশেষে নবী নেওয়াজ সাহেব তার নির্বাচনী প্রতিক ঈগল মার্কায় ভোট ও দোয়া চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST