ঢাকাFriday , 12 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের গণ জোয়ার, চট্টগ্রাম রাজপথ শিক্ষার্থীদের দখলে ।

দেশ চ্যানেল
July 12, 2024 5:38 pm
Link Copied!

আবু তালহা রাফি হাটহাজারী উপজেলা প্রতিনিধি

গতকালকে পুলিশের লাঠিচার্জ ও হামলার প্রতিবাদে আজ শুক্রবার বিকেল ৪:৪৫ থেকে ষোলশহর স্টেশন থেকে মিছিল শুরু করেন প্রায় ১০ হাজারের অধিক শিক্ষার্থীরা। যা সাম্প্রতিক সময়ে যেকোনো আন্দোলনের উপস্থিতি থেকে সর্বোচ্চ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এর অধীনস্থ ৯ টি কলেজের শিক্ষার্থী বাদেও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন আজকের এই মিছিলে।

 

মিছিলটি চট্টগ্রাম শহরের ২নং গেটে কিছু সময় অবস্থান করে নিজেদের গুছিয়ে নিয়ে যাত্রা শুরু করে চকবাজারের দিকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হয়ে চট্টগ্রাম সরকারি কলেজ এর রোড দিয়ে মিছিলটি কাজী দেওরির রওনা দেয়। সেখান থেকে এম আজিজ স্টেডিয়াম হয়ে লালখানের ফ্লাইওভারের নিচ দিয়ে ওয়াসা মোড় হয়ে জিইসি মোড়ের মাধ্যমে সিডিএ এভিনিউ হয়ে পুনরায় শহরের ২নং গেটে গিয়ে অবস্থান করেন।

 

অবস্থানকালে পুলিশদের দেখে ছাত্ররা তাদের সামনে গিয়ে ভুয়া, ভুয়া বলে স্লোগান দেন। অবস্থা বেগতিক দেখে পুলিশরা নিরাপদ দূরত্বে সরে যায়।

প্রায় ১০-১৫ মিনিট পর পরিবেশ আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসে।

 

মার্চ চলাকালীন শিক্ষার্থীরা কোটা বিরোধী বিভিন্ন রকম স্লোগান দেন পাশাপাশি তাদের দাবি এবং গতকালকের পুলিশের হামলার তীব্র প্রতিবাদ ও বিচারের দাবি জানান।

হাজার হাজার আন্দোলনকারীদের স্লোগানে এসময় সারা শহর প্রকম্পিত হতে থাকে।

 

উল্লেখ্য, গতকাল সিআরবিতে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছিল পুলিশ, আক্রমণের হাত থেকে বাদ যায় নি মেয়ে শিক্ষার্থীরাও। তার প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST