ঢাকাSaturday , 27 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সকল দপ্তরকে ঘুষবিহীন কাজ করতে হবে- ভূমিমন্ত্রী।

দেশ চ্যানেল
January 27, 2024 11:45 am
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ নন্দ বলেছেন, সকল দপ্তরকে ঘুষবিহীন কাজ করতে হবে। জনগণের কাজ সঠিকভাবে বুঝিয়ে দিতে হবে। সেটাই হবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। দুর্নীতি করে নিজের ভাগ্য পরিবর্তন করা যাবেনা। দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। ভূমি সেবাকে সহজ করে মানুষের দোঁড়গোড়ায় পৌঁছে দেওয়া হবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল ৪ টায় আঠারোমাইল বাসস্ট্যান্ড চত্ত্বরে মাগুরাঘোনা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তার স্বপ্ন ছিলো সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে আজ প্রশংসিত।

প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমার জীবনসায়াহ্নে এসে দেশকে কিছু দিয়ে যেতে চাই। ভূমিসেবা থেকে অনিয়ম দুর্নীতি মুক্ত করে মানুষের সেবা করতে চাই। জনগণের টাকা জনগনের মাঝে খরচ করে তাদের উন্নয়ন বুঝে দিতে হবে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪বারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় বিভিন্নদেশ দেশ তাকে অভিনন্দন জানিয়েছেন। ছাত্রলীগের সকল নেতাকর্মীকে জনগনের পাশে থেকে দেশ গড়ার সেবায় আত্মনিয়োগ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST