ঢাকাMonday , 9 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সবজিতে স্বস্তি ফিরলেও আরেক দফা দাম বাড়লো মাছ মাংস মুরগিতে।

দেশ চ্যানেল
March 9, 2026 10:26 am
Link Copied!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো:

ফিরেছে সবজিতে স্বস্তি দাম বেড়েছে মাছ মুরগি ও মাংসের প্রতিবছর রমজান মাস আসলেই যেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত আয়ের মানুষদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠতে শুরু করে তবে এবার একটু ভিন্ন রূপে খুলনার সবজির বাজার সবকিছুর দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে খুলনার বাজারে সবজির দাম তবে দাম বেড়েছে মাছ মুরগি মাংস ও অন্যান্য পণ্য সামগ্রীর, হাতে গোনা কয়েকটি সবজি বাদে প্রায় সব সবজির দাম রয়েছে নিয়ন্ত্রণে। তবে মুরগির দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা বৃদ্ধি পেয়েছে।

রোববার (৮ মার্চ) খুলনার দৌলতপুর, খালিশপুর চিত্রালী বাজার, বয়রা বাজার, নতুন বাজার ও মিস্ত্রিপাড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সবজির বাজার ঘুরে দেখা যায়, বেগুন ৩০-৩৫ টাকা, ঢেড়স ৫০ টাকা কেজি, টমেটো ১৫-২০ টাকা কেজি, লাউ ৩০ টাকা প্রতি পিস, কুমড়া ৪০ টাকা কেজি, ঢ্যাঁড়স ৪০-৫০ টাকা, টমেটো ৬০-৮০ টাকা কেজি, শিম ২০-৩০ টাকা কেজি, কাঁচামরিচ দাম কমে ৫০-৬০ টাকা কেজিতে দাঁড়িয়েছে। অন্যদিকে পেঁয়াজ ৪০-৫০ টাকা দরে এবং রসুন ৫০-৬০ টাকা কেজি দরে এবং আলু ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে ব্রয়লার মুরগি ২০০ টাকা কেজি দরে, সোনালি ৩০০ টাকা কেজি দরে ও লেয়ার ২৭০-২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ২০-৩০ টাকা কেজিতে দাম কম ছিলো।

মাছের বাজারে রুই আকারভেদে ২২০-২৫০ টাকা, ভেটকি মাছ আকারভেদে ৫০০-৬০০ টাকা কেজি, চিংড়ি ৫০০-৮০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৩০-১৬০ টাকা, পাবদা ৩০০-৩৫০ টাকা দরে, পাঙাশ ১৬০-১৮০ টাকা, কাতল ২৪০-২৫০ টাকা কেজি এবং ছোট মাছ ৩০০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দৌলতপুর বাজারে আসা ক্রেতা ইমতিয়াজ হোসেন সেলিম বলেন, বাজারে সবজি ও মাছের দাম অনেকটা কম রয়েছে। তবে মুরগির দাম বৃদ্ধি পাচ্ছে। গত দুই সপ্তাহ ধরেই দাম বেড়েছে। মাংস বলতে মুরগির চাহিদা বেশী থাকায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করেছেন বলে দাবি তার।

বাজারের খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, সবজির দাম তুলনামূলক কম আছে। বেগুনের দাম কমেছে ২০-২৫ টাকা কেজিতে। শীতকালীন সবজিও বাজারে কিছুটা আছে। তার দামও কম। সিজনের শেষ সময়। তবে দাম এমনটা থাকার সম্ভাবনা বেশী বলে তিনি জানান।

বয়রা বাজারের মুরগি ব্যবসায়ী ফারুক বলেন, গত সপ্তাহ থেকে মুরগির কেজিতে ২০-২৫ টাকা বেড়েছে। পাইকারি আমাদের ২০-২৫ টাকা বেশী মূল্যে কিনতে হচ্ছে। মুরগি বিক্রি করে এখন লাভ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বয়রা বাজারে আসা ক্রেতা জীবন হোসেন বলেন, বাজারে সবজি ও মাছের দাম অনেকটা কম রয়েছে। তবে মুরগির দাম বৃদ্ধি পাচ্ছে। গত দুই সপ্তাহ ধরেই দাম বেড়েছে। মাংস বলতে মুরগির চাহিদা বেশী থাকায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করেছেন বলে দাবি তার।

নিউ মার্কেট বাজারে আসা ক্রেতা সাইফুল ইসলাম বলেন, গত সপ্তাহ থেকেই সবজির দাম অনেকটা কম রয়েছে। তবে লেবু আর শসার দাম তুলনামূলক বেশি। এছাড়া মুরগির দাম বেড়েছে। তবে মাছের দাম অনেকটা কম আছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST