ঢাকাThursday , 28 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে দুইটি আড়ৎঘর ভাংচুর, ১১ জনের নামে থানায় মামলা

দেশ চ্যানেল
December 28, 2023 11:45 am
Link Copied!

ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর সাপাহার উপজেলার হরিপুর মোড়ে দুইটি আমের আড়ৎঘর ভাংচুর সহ লুটপাটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে চাচাহার দক্ষিনপাড়ার মৃত ছাদেক উদ্দীনের পুত্র কাইফুর রহমান বাদী হয়ে সাপাহার থানায় মামলা দায়ের করেছে।

মামলা সুত্রে জানা যায়, ওই আড়ৎঘরের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ঘটনারদিন গত মঙ্গলবার মধ্য রাতে চাচাহার উত্তরপাড়া মৃত- ময়েজ উদ্দীনের পুত্র শরিফুল ইসলাম (৪৫), শাহজাহান আলী (৩৮), মৃত- জয়নাল আবেদীনের পুত্র আজম আলী (৪৬), ময়েজ উদ্দীনের পুত্র আব্দুল মতিন (৪৬), তিলনা চ্যাংকুড়ীর মৃত- ছমির উদ্দীনের পুত্র রফিকুল ইসলাম (৬২) সহ ১০-১১ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে আড়ৎঘরে অবৈধ ভাবে প্রবেশ করে ভাংচুর শুরু করে। এ সময় কাইফুর রহমান কে প্রাণে মেরে ফেলার হুমকী দেওয়ার ঘটনা ঘটে।

ভাংচুরের পর আড়ৎঘরে থাকা ৬৫ বাইন টিন, ক্যারেট ১২০০ পিচ, চেয়ার ১০০ টি, টেবিল ৫ টি, লোহার রড ৫০ মন চুরি করে নিয়ে যায় অভিযুক্তরা। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা এবং ক্ষতির পরিমান আনুমানিক ১২ লক্ষ টাকা।

ঘটনার প্রতিকার চেয়ে পরদিন রাতে চাচাহার দক্ষিনপাড়ার মৃত ছাদেক উদ্দীনের পুত্র কাইফুর রহমান বাদী হয়ে ১১ জনকে আসামী করে সাপাহার থানায় মামলা দায়ের করেছে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, এঘনার পরিপ্রেক্ষিতেএকটি মামলা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST