ঢাকাMonday , 30 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট’র কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
October 30, 2023 11:12 am
Link Copied!

ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি

অম্লীয় মৃত্তিকা সংশোধন করুন অধিক ফসল ঘরে তুলুন” আলোচ্য বিষয়ে নওগাঁ সাপাহারে কৃষকদের মাঝে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর সোমবার সকাল ১০ টায় সময় মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট আঞ্চলিক অফিস নওগাঁ এর আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে, অম্লীয় মৃত্তিকা ব্যবস্থাপনায় চুন প্রযুক্তি ব্যবহার, মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগ ও সরজমিনে ভেজাল সার সনাক্তকরণের কলাকৌশল এর উপর প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট আঞ্চলিক অফিস নওগাঁ এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক অফিসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ নুরুল ইসলাম, সাপাহার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন ও উদ্ভিদ বিষয়ক উপসহকারী কর্মকর্তা আতাউর রহমান সেলিম প্রমুখ।

প্রশিক্ষণে বক্তাদের মাধ্যমে জানা যায়, ফসলের খাদ্য ভান্ডার হলো মাটি। অপরিকল্পিত ভাবে সার ব্যবহারের কারণে মাটির উর্বরতা শক্তি ক্রমেই কমে যাচ্ছে। ফলে ফসলের ফলন ও উৎপাদন আশানুরুপ হয় না। এমতাবস্থায় প্রয়োজন মাটির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণ। এ জন্য মাটির

উর্বরতা সংরক্ষণসহ ফসলের কাঙিখত ফলন বৃদ্ধির জন্য মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST