ঢাকাSaturday , 16 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সাফদারপুর আলিম মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

দেশ চ্যানেল
December 16, 2023 10:13 am
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হয়েছে আলোচনা সভা, দোয়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। সহকারী মৌলভী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এর উপস্থাপনায় বক্তব্য পেশ করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইন ও ভাইস প্রিন্সিপাল মাওলানা আল মারুফ।
এছাড়া ভাইস প্রিন্সিপাল মাওলানা আল মারুফ এর সার্বিক তত্ত্বাবধানে কুইজ প্রতিযোগিতা করা ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইন ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন আগামীতে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১৯৭১ সালে ৯ মাস যুদ্ধের মাধ্যমে সর্বো্চ্চ চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে যেভাবে ১৬ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে, ঠিক সেভাবে স্বাধীনতা রক্ষা করতে হবে। জাতি গঠনে এবং দেশের সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া মুক্তি যুদ্ধের কারণ ও যুদ্ধের বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন শিক্ষক হাফেজ আব্দুল করিম, মাওলানা নুরুন্নবী, মাওলানা রফিকুল ইসলাম, আবুল বাশার, মুশতাক আহমেদ, রবিউল ইসলাম, আতিয়ার রহমান, আব্দুল মালেক, আব্দুল খালেক, আব্দুল মোমিন, মফিজুর রহমান, মেরিনা সুলতানা, সাথী, রুপালী, হাফিজুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST