জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার আলোচিত সালমান খন্দকার হত্যা কান্ডের কন্ট্রাক কিলার এবং কিশোর গ্যাং দলের সক্রিয় সদস্য মো: নয়ন ফকির ওরফে আশিক (২৫) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
মোঃ নয়ন ফকির আশিক লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামের করিম ফকিরের ছেলে। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব এলাকা হইতে সালমান খন্দকারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহমান।

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার সেকেন্ড অফিসার ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারক বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি আভিধানিক দল ৪ এপ্রিল শনিবার গভীর রাতে অভিযান পরিচালনা করে গন্ডাব গ্রামের বটতলা হইতে আশিককে গ্রেফতার করা হয়।
লোহাগড়া থানার মামলা নং- ৮(৫)২০২৫ ইং। উল্লেখ্য ইতিপূর্বে উক্ত হত্যা মামলায় অন্যান্য তদন্ত প্রাপ্ত আসামীদের গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকান্ডের ব্যবহারিত ধারালো অস্ত্র উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে পাশাপাশি বিজ্ঞ আদালতে মাধ্যমে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক আসামী জবানবন্দি প্রদান করেছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহমান বলেন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরনের করা হবে।

