ঢাকাTuesday , 12 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জসহ ৬ জেলার ৩১৪ জন চরমপন্থীর মাঝে র‌্যাবের আর্থিক সহায়তা

দেশ চ্যানেল
December 12, 2023 10:26 am
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ি, টাঙ্গাইল, বগুড়া ও মেহেরপুর জেলার এলএম লাল পতাকা বাহিনী, জনযুদ্ধ এবং সর্বহারা পার্টির মোট ৩১৪ জন আত্মসমর্পণকৃত চরমপন্থী সর্বহারা সদস্যদের প্রতিজনকে ১ লক্ষ টাকা করে প্রধানমন্ত্রী কর্তৃক অনুদান হিসেবে আর্থিক সহায়তা দিয়েছে সিরাজগঞ্জ র‌্যাব-১২।
মঙ্গলবার সকালে র‌্যাব-১২ এর আয়োজনে প্রধানমন্ত্রী কর্তৃক র‌্যাব-১২ এর হেডকোয়ার্টারে এই আর্থিক সহায়তা দেয়া হয়।
‌র‌্যাব-১২ এর অতিরিক্ত ডিআইজি মো: মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কেএম হোসেন আলী হাসান, সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার সহ র‌্যাবের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, এ বছরের ২১ মে ২১৯টি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ চরমপন্থি মোট ৩১৪ জন স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আত্বসমর্পন করেন।
এসময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, আত্মসমর্পণকৃত সর্বহারা সদস্যদের আর্থিক সহয়তা দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরতে আনতে ও জীবন মান উন্নয়নে র‌্যার সব সময় তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করছে। ভবিষ্যৎ তাদের পাশে থেকে আরো সহযোগিতা করে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST