ঢাকাSaturday , 11 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে গরু চুরি রোধে পুলিশের টইল জোরদার।

Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়ে গেছে। রাতে পুলিশের টহল ও চেকপোস্ট থাকার পরও এ ধরনের অপরাধ হচ্ছে। এমন পরিস্থিতিতে থানা পুলিশকে নিজ নিজ এলাকায় রাতে টহল জোরদার এবং চেকপোস্টগুলোতে সক্রিয় দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে জেলা পুলিশ।

এরই ধারাবাহিকতায় গরু চুরি রোধে ভিলেজ ডিফেন্স টিম গঠন করে পাড়া মহল্লায় ও রাস্তায় গাড়ির গতিবেগ কমিয়ে চেক পোস্ট বসিয়ে সন্দেহভাজন বিভিন্ন যানবাহন চেক করছে সদর থানা পুলিশ৷

গতকাল (১০ মে) শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার শিয়ালকোল – বহলী রোড এলাকায় চেক পোস্ট বসিয়ে বাঁশের বেরিকেড দিয়ে থামিয়ে সদর থানা পুলিশের একটি চৌকস টিম ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করতে দেখা যায়।

 

জানা যায়, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) এর দিক নির্দেশনায় উপজেলার অন্যান্য থানার ন্যায় সদর থানা এলাকায় রাতে গরু চুরি ঘটনা নিরসন করার জন্য এ বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

 

এ বিষয়ে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আরিফুল ইসলাম লিটন বলেন, ‘চোররা আগে গরু চুরি করে হেঁটে নিয়ে যেত, এখন পিকআপ বা ট্রাকে করে নিয়ে যাচ্ছে। যার চিত্র আমরা দেখেছি। এটা হতে পারে না। পুলিশ যে উদ্যোগ নেবে তাতে জনপ্রতিনিধি হিসেবে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।

 

সদর থানা সাব ইন্সপেক্টর (এস আই) সাইফুল ইসলাম বলেন, সামনে কোরবানী ঈদ। ঈদকে সামনে রেখে গরু চোররা বিশেষ করে রাতে বিভিন্ন কৌশল অবলম্বন করে পিক আপ ভ্যানে নিয়ে যাওয়ার অন্যতম বাহন মনে করে। আমরা বিভিন্ন মোড় এলাকায় বাঁশের ব্যারিকেড দিয়ে চেক পোস্ট বসিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছি। এছাড়া ভিলেজ ডিফেন্স টিম গঠন করে পাড়া মহল্লায় কৃষক ও গো-খামারীদের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি।

 

অভিযানে এ সময় ইন্সপেক্টর (অপারেশন) সুমন চন্দ্র, এ এস আই আলতাব, শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মাহফুজ-উর-রহমান, আওয়ামীলীগ নেতা শাহজাহান আলী, সমাজসেবক আইয়ুব আলী, আব্দুল আলিম, মুবিনসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST