ঢাকাFriday , 8 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উৎসব

দেশ চ্যানেল
December 8, 2023 1:49 pm
Link Copied!

মোঃ তুষার আহমেদ:

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উৎসব ২০২৩ উদযাপিত শুরু হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল ৩ টা ৩০ মিনিটে আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হয় উৎসবের প্রথম দিনের কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অ্যাকাডেমিক ভবন-৩ এ গিয়ে শেষ হয়।

এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। নবীনদের বরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালি জাতীয়তাবাদ ও বাঙালিত্বের চেতনাকে উজ্জীবিত করার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর যৌথ অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি নতুন শিক্ষাসংস্কৃতি নির্মাণের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কাজ করছে। এ ধারায় শীতের শুরুতে আমরা একটি উৎসব আয়োজন করতে চাই। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে দু’দিনব্যাপী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উৎসবের আয়োজন করছে যা আমার জন্য অত্যন্ত আনন্দের। ‘ঊর্ধ্বপানে চলি, আকাশেরে ছাড়ি’ শীর্ষক শ্লোগানকে সামনে নিয়ে আয়োজিত এ উৎসবের মধ্য দিয়ে আমরা বলতে চাই, আমরা শিক্ষা, গবেষণা ও মানবিক উন্নয়নে বদ্ধ পরিকর। আমাদের এই অগ্রযাত্রায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ ।

এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক প্রতিনিধি ও সিরাজগঞ্জ এবং শাহজাদপুরের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের কর্মসূচি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শাহজাদপুর এবং সিরাজগঞ্জের বিভিন্ন অঙ্গনের মানুষের উপস্থিতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এ আয়োজনকে করেছে বর্ণাঢ্য।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় লেডিস ক্লাব ৯ ডিসেম্বর ২০২৩ নারী দিবস উপলক্ষ্যে নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে। আলোচনা সভা ছাড়াও এদিন নারীদের অনুপ্রেরণা ও উৎসাহ প্রদানের জন্য সংগীত পরিবেশন করবে নারী নেতৃত্বে গঠিত জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। উৎসবের দুদিনেই পিঠা উৎসব থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST