ঢাকাWednesday , 14 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগ‌ঞ্জে প্রয়াত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম জয়’র ৩৭তম জন্মোৎসব পালিত

দেশ চ্যানেল
February 14, 2024 1:38 pm
Link Copied!

নজরুল ইসলাম:

সিরাজগঞ্জের মানবিক ব্যক্তি, অনন্ত সৌন্দর্যের স্বপ্নদ্রষ্টা প্রয়াত জনতা ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম জয়’র ৩৭ তম জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার (১৪ ই ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের হল রু‌মে অতিথিদের ফুল দিয়ে বরণ ও কেক কর্তনের মধ্য দিয়ে জন্মোৎসব পালিত হয়।
জন্মোৎসব অনুষ্ঠানটি, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সি‌নিয়র সহ সভাপতি ডাঃ আব্দুর রশিদ এর সভাপত্বি‌তে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। এছাড়াও অনুষ্ঠানটির ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, মোছাঃ ফোয়ারা খাতুন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবি ও সাহিত্যিক এসএম আব্দুর রহমান।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিস সাইফুল ইসলাম, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আব্দুল মোমিন বাবু, সিরাজগঞ্জ শিল্প কলার কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুযাবত আলী বিএসসি। অনুষ্ঠানটির রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম হীরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রয়াত জনতা ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম জয়’র ছোট ভাই কবি ও সংগীত সংগঠক, মোঃ এনামুল হক, অনুষ্ঠা‌নে এনামুল হক ও ছোট বোন ছাইদা খাতুন নজরুল ইসলাম জয়’র স্মৃতি বিজাড়িত ঘটনা উপস্থাপন করেন।
এছাড়া ভারতীয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সংগীত জগতে ২তম স্থান অর্জন কারী তন্ময় সাহা ভার্চুয়ালী নজরুল ইসলাম জয়’র স্মৃতি চারণ উল্লেখ করে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য নজরুল ইসলাম জয় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। অনুষ্ঠান শেষে কবিতা আবৃতি ও সিরাজগঞ্জের গর্ব জয় সূত্রধরের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST