ঢাকাMonday , 11 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে রায় মসলা কারখানা সিলগালা ও ১০ হাজার টাকা জরিমানা

দেশ চ্যানেল
December 11, 2023 1:20 pm
Link Copied!

মোঃ তুষার আহমেদ:

সিরাজগঞ্জে হলুদ, মরিচসহ বিভিন্ন গুঁড়া মসলার পরিমাণ বাড়াতে মেশানো হচ্ছে ইট, কাঠ ও চালের গুঁড়া। এমন অভিযোগের পেরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে কারখানা সিলগালা ও ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের শহীদগঞ্জ এলাকার রায় মসলা কারখানায় এ অভিযানে চালিয়ে কারখানা সিলগালা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংস্থাটির সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ তথ্য নিশ্চিত করে জানান, ইট, কাঠ ও চালের গুঁড়া মিশ্রণ করে বিভিন্ন গুঁড়া মসলা তৈরির অপরাধে রায় মসলা কারখানাটি সাময়িকভাবে সিলগালা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST